ভারতের বিদ্যুৎ আমদানিতে ধাক্কা খেল বাংলাদেশ, এবার গুনতে হবে বাড়তি খরচ! – এবেলা

ভারতের বিদ্যুৎ আমদানিতে ধাক্কা খেল বাংলাদেশ, এবার গুনতে হবে বাড়তি খরচ! – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারত থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে এবার প্রতি ইউনিটে অতিরিক্ত খরচ বহন করতে হবে বাংলাদেশকে। বিদ্যুৎ রপ্তানির ক্ষেত্রে গ্রিড পরিচালনা, মিটারিং এবং লেনদেন নিষ্পত্তির ব্যয় মেটাতে ‘সেটেলমেন্ট নোডাল এজেন্সি’ (এসএনএ) চার্জ আরোপ করেছে ভারত। এর ফলে প্রতি ইউনিট বিদ্যুতে ০.০০৫ টাকা অতিরিক্ত গুণতে হবে ঢাকাকে। ভারতের এনভিভিএন এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে এই চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। শুরুতে ভারত ০.০১ টাকা চার্জ দাবি করলেও পরে তা কমানো হয়।

বাংলাদেশি আধিকারিকদের মতে, এটি বিদ্যুতের মূল্যবৃদ্ধি নয়, বরং গ্রিড পরিচালনার একটি বিশেষ চার্জ। এই চুক্তি সম্পন্ন হলে একাধিক উৎপাদন কেন্দ্রের সঙ্গে আলাদাভাবে বিল মেটানোর জটিলতা কমবে এবং আন্তঃসীমান্ত লেনদেন সহজ হবে। ভারতের তরফেও স্পষ্ট করা হয়েছে যে, নেপাল ও ভুটানের থেকেও সমহারে এসএনএ চার্জ নেওয়া হচ্ছে। বর্তমানে বিভিন্ন চুক্তির আওতায় ভারত থেকে মোট ২,৬৫৬ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ। নতুন এই এসএনএ চুক্তিটি মূলত ৫টি কেন্দ্র থেকে আসা ১,১৬০ মেগাওয়াট বিদ্যুতের জন্যই কার্যকর হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *