ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প! মোক্ষম জবাবে কী বলল কংগ্রেস? – এবেলা

ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প! মোক্ষম জবাবে কী বলল কংগ্রেস? – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের ভোটার কার্ড ও ভোট ব্যবস্থার ভূয়সী প্রশংসা করে শোরগোল ফেলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প জানান, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তাঁর কথা হয়েছে। ভারতে ৬৪ কোটিরও বেশি ভোটারের সচিত্র পরিচয়পত্র থাকার বিষয়টি উল্লেখ করে আমেরিকাতেও ‘সেভ আমেরিকা অ্যাক্ট’-এর মাধ্যমে সব ভোটারের জন্য সচিত্র পরিচয়পত্র বাধ্যতামূলক করার কথা বলেছেন ট্রাম্প। পাশাপাশি সেদেশে বাড়িতে বসে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিয়মেরও কড়া সমালোচনা করে ভারতের উদাহরণ টেনে এনেছেন তিনি।

ট্রাম্পের এই মন্তব্যের পরই মার্কিন প্রেসিডেন্টকে তীব্র খোঁচা দিয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতা পবন খেরা সোশ্যাল মিডিয়ায় লেখেন, জ্ঞানেশ কুমারকে ট্রাম্প যেন আমেরিকায় নিয়ে গিয়ে নিজের কাছে রেখে দেন। এমনকি পরবর্তী বিমানে ভারতের সব ইভিএম (EVM) মেশিনও ট্রাম্পকে পাঠিয়ে দেওয়ার কটাক্ষ ছুড়ে দেন তিনি। ট্রাম্পকে ‘SIR’ লিখে খোঁচা দিয়ে খেরা আরও জানান, বিগত দিনে মার্কিন প্রশাসনের থেকে পাওয়া অপমানের জবাবে ভারতবাসীর পক্ষ থেকে এটি ন্যূনতম উপহার। আমেরিকার ভোটাধিকার আইন ও ভারতের ইভিএম বিতর্ক ঘিরে এই রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি এখন তুঙ্গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *