ভারত কি সত্যিই পিছিয়ে পড়ছে, বিশ্বের ষষ্ঠ স্থানে অর্থনীতি!

ভারত কি সত্যিই পিছিয়ে পড়ছে, বিশ্বের ষষ্ঠ স্থানে অর্থনীতি!

আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের (আইএমএফ) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বিশ্বের বৃহৎ অর্থনীতির তালিকায় এক ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থানে নেমে এসেছে ভারত। বর্তমানে ৩.৯২ ট্রিলিয়ন ডলারের জিডিপি নিয়ে দেশটি এই অবস্থানে রয়েছে। অর্থনীতিবিদদের মতে, মূলত জিডিপির পরিসংখ্যান সংশোধন এবং মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার বিনিময় হারের ওঠানামার কারণেই ভারতের এই সাময়িক অবনমন ঘটেছে। বর্তমানে অর্থনীতির তালিকার শীর্ষ পাঁচটি স্থানে রয়েছে যথাক্রমে আমেরিকা, চীন, জার্মানি, ব্রিটেন ও জাপান।

তালিকায় অবস্থান পরিবর্তন হলেও ভারত এখনো বিশ্বের অন্যতম দ্রুততম বর্ধনশীল অর্থনীতির তকমা ধরে রেখেছে। বিশেষজ্ঞ মহলের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সাল পর্যন্ত ভারত ষষ্ঠ অবস্থানে থাকলেও ২০২৭ সালে ব্রিটেনকে পেছনে ফেলে দেশটি চতুর্থ স্থানে উঠে আসতে পারে। এছাড়া ২০২৮ সাল নাগাদ জাপানকে অতিক্রম করাসহ ২০৩০ সালের মধ্যে ভারতীয় অর্থনীতি ৬.১৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা দীর্ঘমেয়াদে দেশটিকে বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতির সারিতে নিয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *