ভারত-বাংলাদেশ সীমান্তে ফের রক্তপাত, কৃষককে কুপিয়ে জখম ও অপরজনকে অপহরণের ঘটনায় চরম উত্তেজনা, – এবেলা

ভারত-বাংলাদেশ সীমান্তে ফের রক্তপাত, কৃষককে কুপিয়ে জখম ও অপরজনকে অপহরণের ঘটনায় চরম উত্তেজনা, – এবেলা

এবেলা ডেস্কঃ

নদিয়ার হোগলবেড়িয়া থানার নাসিরেরপাড়া-আয়াডাঙা সীমান্ত সংলগ্ন এলাকায় শুক্রবার চোরাকারবারি আটকাতে গিয়ে বিএসএফের গুলি চালনার ঘটনার পর শনিবার নতুন করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বাংলাদেশের দিক থেকে আসা কয়েকজন দুষ্কৃতী আয়াডাঙ্গার বাসিন্দা বিদ্বান বিশ্বাসকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। একই সঙ্গে তাঁর সঙ্গে থাকা অপর ভারতীয় কৃষক কাজল ঘোষকে অপহরণ করার অভিযোগ উঠেছে। জখম কৃষককে প্রথমে করিমপুর গ্রামীণ হাসপাতালে এবং পরে কৃষ্ণনগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাঁর চিকিৎসা চলছে।

এই ঘটনার জেরে সীমান্ত এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অপহৃত কৃষক কাজল ঘোষকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য এবং নিখোঁজ কৃষকের সন্ধানে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা শুরু হয়েছে। করিমপুরের বিধায়ক সমরেন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, কাজল ঘোষকে ফিরিয়ে আনার জন্য সবরকম চেষ্টা চলছে এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করা হয়েছে। সীমান্তে পরপর দুই দিনের এই অপ্রীতিকর পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষার বিষয়টি নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *