ভারত-রাশিয়ার ঐতিহাসিক সামরিক চুক্তিতে বদলে যাচ্ছে যুদ্ধের কৌশল!

ভারত-রাশিয়ার ঐতিহাসিক সামরিক চুক্তিতে বদলে যাচ্ছে যুদ্ধের কৌশল!

ভারত ও রাশিয়ার মধ্যে সম্পাদিত ‘রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিকস সাপোর্ট’ (RELOS) চুক্তিটি ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। এই চুক্তির আওতায় উভয় দেশ একে অপরের ভূখণ্ডে নির্দিষ্ট সংখ্যক সামরিক শক্তি মোতায়েন করতে পারবে। প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য কার্যকর হওয়া এই চুক্তির শর্ত অনুযায়ী, দুই দেশ একে অপরের এলাকায় সর্বোচ্চ ৩,০০০ সৈন্য, ৫টি যুদ্ধজাহাজ এবং ১০টি সামরিক বিমান মোতায়েন করার অনুমতি পাবে। উভয় দেশের সম্মতিতে চুক্তির মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

চুক্তির ফলে ভারত ও রাশিয়া এখন একে অপরের বিমানঘাঁটি ও বন্দর ব্যবহারের বিশেষ সুবিধা পাবে, যার মধ্যে রাশিয়ার আর্কটিক অঞ্চলের সামরিক ঘাঁটিতে ভারতের প্রবেশাধিকার অন্যতম। এই পরিকাঠামো যৌথ সামরিক মহড়া, প্রশিক্ষণ এবং মানবিক বিপর্যয় মোকাবিলায় ব্যবহারের পাশাপাশি যুদ্ধজাহাজের মেরামত, রক্ষণাবেক্ষণ ও জ্বালানি সরবরাহের মতো লজিস্টিক সুবিধা নিশ্চিত করবে। এছাড়া, ভারতীয় সেনাবাহিনীতে ব্যবহৃত রুশ সমরাস্ত্রের যন্ত্রাংশ সংগ্রহ ও মেরামত প্রক্রিয়ায় এই কৌশলগত সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *