ভালো চাকরির আশায় মন্দিরে ভিড় করছে চিনের জেন-জি! – এবেলা

ভালো চাকরির আশায় মন্দিরে ভিড় করছে চিনের জেন-জি! – এবেলা

এবেলা ডেস্কঃ

বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ চিনে তীব্র চাকরি সংকট তরুণ প্রজন্মকে এক নতুন বাস্তবতার মুখোমুখি করেছে। সাংহাইয়ের ১,৭০০ বছরের পুরনো ঐতিহাসিক লংহুয়া বৌদ্ধ মন্দিরে এখন কাজের খোঁজে প্রতিদিন ভিড় জমাচ্ছেন দেশটির জেন-জি প্রজন্মের যুবকরা। অত্যন্ত প্রতিযোগিতামূলক শ্রমবাজারে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করা, মনের শান্তি পাওয়া এবং একটি ভালো চাকরির আশায় এই প্রাচীন মন্দিরে প্রার্থনা করছেন তারা। অনেকেই চাকরির বাজারে প্রতারণার শিকার হয়ে বা কর্মক্ষেত্রে চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে আধ্যাত্মিক আশ্রয়ের খোঁজে এখানে ছুটে আসছেন।

মন্দিরের ভেতরে তরুণ-তরুণীদের লাল ফিতায় নিজেদের ক্যারিয়ারের ইচ্ছা লিখে রাখতে এবং বুদ্ধ মূর্তির সামনে মাথা ঠুকতে দেখা যাচ্ছে। বর্তমানের এই তীব্র প্রতিযোগিতার বাজারে টিকে থাকার মানসিক জোর পেতেই মূলত তারা এই আধ্যাত্মিক পথ বেছে নিচ্ছেন। সমাজবিজ্ঞানীদের মতে, কর্মসংস্থানের এই চাপ কেবল একটি নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বিশ্বজুড়ে তরুণ সমাজের মধ্যে তৈরি হওয়া গভীর পেশাগত ও মানসিক উদ্বেগেরই এক অনন্য চিত্র ফুটিয়ে তুলছে এই ঘটনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *