ভুল ইঞ্জেকশনে নাবালকের মৃত্যু! কলকাতা মেডিক্যালে তুলকালাম কাণ্ড, পুলিশের সঙ্গে সংঘর্ষ পরিবারের – এবেলা

ভুল ইঞ্জেকশনে নাবালকের মৃত্যু! কলকাতা মেডিক্যালে তুলকালাম কাণ্ড, পুলিশের সঙ্গে সংঘর্ষ পরিবারের – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভুল চিকিৎসায় ১১ বছরের এক নাবালকের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্ৰে রূপ নিল চত্বর। রবিবার সকালে হাওড়ার আন্দুলের বাসিন্দা পবন যাদবকে পেটে ব্যথা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরিবারের দাবি, জুনিয়র চিকিৎসকরা পরপর দুটি ইঞ্জেকশন দেওয়ার পরেই শিশুটির মৃত্যু হয়। চিকিৎসায় মারাত্মক গাফিলতির এই অভিযোগ উঠতেই উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। বিচার ও দেহ না সরানোর দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন স্বজনরা।

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখন রোগীর পরিবার ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। পুলিশকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও পালটা লাঠিচার্জ করে। মৃত নাবালকের পরিবারের আরও অভিযোগ, মৃত্যুর পর তাদের সন্তানের মুখ পর্যন্ত দেখতে দেওয়া হয়নি। এই ধুন্ধুমার পরিস্থিতির জেরে পুরো চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে বর্তমানে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *