‘ভুল থাকতেই পারে, হামলা কেন?’ মমতার পাশে দাঁড়িয়ে অগ্নিমিত্রার বিস্ফোরক মন্তব্য – এবেলা
এবেলা ডেস্কঃ
হালিশহরে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তীব্র বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত কর্মীর বাড়িতে যাওয়ার পথে তাঁকে লক্ষ্য করে কাদা ও জুতো ছোঁড়া হয় এবং ‘চোর’ স্লোগান দেওয়া হয়। এমনকি তাঁর গাড়িতে ইটও ছোঁড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়েই বিজেপি সমর্থকরা তাঁর গাড়িতে হামলা চালিয়েছে।
এই অনভিপ্রেত ঘটনার তীব্র নিন্দা করে মুখ খুলেছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি সাফ জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীতে যাই করুন না কেন, একজন বয়স্ক নারীর উপর এমন হেনস্থা, কাদা বা জুতো ছোঁড়ার সংস্কৃতি বিজেপি সমর্থন করে না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে হামলা বা মারধরের মতো কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
