লেটেস্ট নিউজ

‘ভূত বাংলা’-র গানে সত্যজিৎ-স্মরণ, শ্রদ্ধাঞ্জলি নাকি অনুকরণ? – এবেলা

এবেলা ডেস্কঃ

অক্ষয় কুমার অভিনীত ‘ভূত বাংলা’ ছবির ‘রাম জি আকে ভলা করেঙ্গে’ গানটি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। গানের কিছু অংশে সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি ‘গুপী গাইন বাঘা বাইন’-এর ‘ভূতের রাজা দিল বর’-এর প্রভাব লক্ষ্য করেছেন শ্রোতারা। বিতর্কের আগেই সঙ্গীত পরিচালক প্রীতম চক্রবর্তী স্পষ্ট করেছেন যে, এটি প্রিয়দর্শন ও অক্ষয় কুমারের পক্ষ থেকে সত্যজিৎ রায়ের প্রতি একটি বিশেষ শ্রদ্ধাঞ্জলি বা ‘ট্রিবিউট’।

গানের শিল্পী আর্ভান জানিয়েছেন, মূল গানের স্বরলিপি ও স্কেলে পরিবর্তন এনে নতুনত্ব বজায় রাখা হয়েছে। তবে ট্রিবিউট ও নকলের সীমারেখা নিয়ে সঙ্গীত মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সুরকার জয় সরকার ও দেবজ্যোতি মিশ্র বিষয়টিকে ইতিবাচক অনুপ্রেরণা হিসেবে দেখলেও, একাংশ শ্রোতা প্রীতমের আগের কিছু গানের উদাহরণ টেনে অনুকরণের অভিযোগ তুলেছেন।

আইনি জটিলতার প্রশ্নে আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় অনুমতি গ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। তবে সত্যজিৎ-পুত্র সন্দীপ রায় বিষয়টিকে সহজভাবেই দেখছেন। তাঁর মতে, মাত্র কয়েক লাইনের ব্যবহারের জন্য আলাদা অনুমতির প্রয়োজন নেই এবং তিনি একে শ্রদ্ধাঞ্জলি হিসেবেই গ্রহণ করেছেন। সৃজনশীল কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা ও নকলের এই বিতর্ক আবারও শিল্পী মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *