ভোটতালিকায় বড় ধাক্কা? বাদ পড়া কোটি কোটি নাগরিকের ভাগ্য ফেরাতে কমিশানের মাস্টারস্ট্রোক! – এবেলা

ভোটতালিকায় বড় ধাক্কা? বাদ পড়া কোটি কোটি নাগরিকের ভাগ্য ফেরাতে কমিশানের মাস্টারস্ট্রোক! – এবেলা

এবেলা ডেস্কঃ

স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন (SIR) প্রক্রিয়া ঘিরে দেশজুড়ে বৈধ ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগ এবং রাজনৈতিক বিতর্কের মুখে পশ্চিমবঙ্গসহ ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে স্পেশাল সামারি রিভিশন (SSR) চালুর ঘোষণা করল নির্বাচন কমিশন। এই বিশেষ উদ্যোগের মাধ্যমে নতুন ও যোগ্য নাগরিকদের ভোটার তালিকায় যুক্ত করার পাশাপাশি বাদ পড়া বৈধ ভোটারদেরও ফের অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।১ জানুয়ারি ২০২৭ অনুযায়ী যোগ্যতা অর্জনকারী সকলেই এই প্রক্রিয়ার আওতায় আসবেন।বিএলও-রা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের খুঁজে বের করে ফর্ম ৬ পূরণ করাবেন, যেখানে রাজনৈতিক দলের বিএলএ-রা দৈনিক সর্বোচ্চ ১০টি ফর্ম জমা দিতে পারবেন।

বাংলা ও বিহারের মতো যে সমস্ত অঞ্চলে ইতিমধ্যেই এসআইআর সম্পন্ন হয়েছে, সেখানে অবিলম্বে এই বিশেষ অভিযান শুরু হবে। অন্যদিকে, যে রাজ্যগুলিতে বর্তমানে প্রক্রিয়াটি চলছে এবং জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ বা লাদাখের মতো পার্বত্য অঞ্চলে আবহাওয়া বিবেচনা করে পরবর্তীতে দিনক্ষণ নির্দিষ্ট করা হবে। কমিশনের দেওয়া সময়সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে এবং সমস্ত দাবি ও আপত্তি নিষ্পত্তির পর আগামী বছর ৪ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনের এই পদক্ষেপে বাদ পড়া কোটি কোটি নাগরিকের ভোটাধিকার পুনরায় নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *