লেটেস্ট নিউজ

ভোটার তালিকা সংশোধন নিয়ে তুলকালাম! কমিশনের দ্বারে চন্দ্রিমা-পার্থরা, কেন বাড়ছে ক্ষোভ? – এবেলা

এবেলা ডেস্কঃ

ভোটার তালিকা সংশোধন ও এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দ্বারস্থ হলো তৃণমূলের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। চন্দ্রিমা ভট্টাচার্য ও পার্থ ভৌমিকদের দাবি, সুনির্দিষ্ট ভিত্তি ছাড়াই নির্দিষ্ট কিছু কেন্দ্রে বিশেষ সার্ভে চালানো হচ্ছে। এমনকি পরিচয় প্রমাণের ক্ষেত্রে কমিশনের ঘনঘন নিয়ম বদল ও পূর্বপুরুষের নথির বদলে সম্পর্কের প্রমাণ চাওয়ার কড়া সমালোচনা করেছে শাসকদল। এতে ভোটারদের মধ্যে চরম বিভ্রান্তি ছড়াচ্ছে বলে তাদের অভিযোগ।

নির্বাচন কমিশনের নাগরিকত্বের প্রমাণ চাওয়ার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি দূরবর্তী হিয়ারিং সেন্টার নিয়েও আপত্তি জানানো হয়েছে। প্রতিনিধি দলের মতে, কয়েক কিলোমিটার দূরে যাতায়াতের ফলে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। তাই স্থানীয় পঞ্চায়েত, পুরসভা বা ব্যাঙ্কে শুনানির ব্যবস্থা করার প্রস্তাব দেওয়া হয়েছে। যোগ্য ভোটারদের নাম বাদ পড়া রুখতে এবং পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ করার দাবিতে কমিশনকে কড়া বার্তা দিয়েছে তৃণমূল নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *