ভোটের আগে সুপার সানডে! তারকেশ্বর থেকে বর্ধমান, আজ ঝোড়ো প্রচারে মমতা

ভোটের আগে সুপার সানডে! তারকেশ্বর থেকে বর্ধমান, আজ ঝোড়ো প্রচারে মমতা

রাজ্যে প্রথম দফার নির্বাচনের আগে শেষ রবিবারে হুগলি ও পূর্ব বর্ধমানের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে মেগা প্রচারে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকাল থেকেই তিনি তারকেশ্বর থেকে শুরু করে দিনভর একাধিক জনসভা ও পদযাত্রার মাধ্যমে ভোটারদের মন জয়ের লক্ষ্য নিয়েছেন। দলীয় প্রার্থীদের সমর্থনে গ্রামীণ জনপদে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়াই তৃণমূল নেত্রীর এই ঝোড়ো সফরের অন্যতম মূল উদ্দেশ্য।

দিনের শুরুতেই দুপুর ১২টায় তারকেশ্বর বিবেকানন্দ সেবা কেন্দ্র স্পোর্টস কমপ্লেক্সে প্রথম জনসভায় ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি দলের প্রার্থী রামেন্দু সিংহ রায়ের সমর্থনে প্রচার করবেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন কালনায়, যেখানে মীরহাট কোলোর মাঠে আয়োজিত সভায় দেবপ্রসাদ বাগের সমর্থনে বক্তব্য রাখবেন তিনি। বিকেলে মন্তেশ্বরের কুসুমপুরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর হয়ে প্রচার সেরে নেত্রী বর্ধমান শহরে পৌঁছাবেন। দিনের শেষ কর্মসূচিতে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী খোকন দাসের সমর্থনে বর্ধমান পুরসভা থেকে বীরহাটা ট্রাফিক গার্ড অফিস পর্যন্ত একটি বিশাল পদযাত্রায় অংশ নেবেন তৃণমূল নেত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *