ভোটের আগে ৩০০০ টাকার ‘টোপ’! ‘মাতৃশক্তি কার্ড’ নিয়ে রণংদেহী তৃণমূল।

ভোটের আগে ৩০০০ টাকার ‘টোপ’! ‘মাতৃশক্তি কার্ড’ নিয়ে রণংদেহী তৃণমূল।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি নেতাদের বিলি করা ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, এই কার্ডের মাধ্যমে বিজেপি ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও ক্ষমতায় এলে মাসে ৩০০০ টাকা দেওয়ার প্রলোভন দেখাচ্ছে, যা সরাসরি ‘নির্বাচনী ঘুষ’-এর শামিল। অবিলম্বে এই কর্মসূচি বন্ধ করে বিজেপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে শাসক দল।

অন্যদিকে, বিজেপি এই কার্ডটিকে তাদের নির্বাচনী ইশতেহার বা ‘সংকল্প পত্রের’ অংশ বলে দাবি করেছে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও নির্মলা সীতারমণের হাত ধরে চালু হওয়া এই কর্মসূচির মাধ্যমে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আওতায় মহিলাদের মাসিক ৩০০০ টাকা দেওয়ার নিশ্চয়তা দেওয়া হচ্ছে। তৃণমূলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের পাল্টা হিসেবে এই কার্ড বিলি কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এখন নির্বাচন কমিশন এই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে, সে দিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *