ভোট কারচুপির জল্পনায় জল! নির্বাচন কমিশনের পাশে ১২৪ জন প্রাক্তন আমলা, বিস্ফোরণ খোলা চিঠিতে – এবেলা

ভোট কারচুপির জল্পনায় জল! নির্বাচন কমিশনের পাশে ১২৪ জন প্রাক্তন আমলা, বিস্ফোরণ খোলা চিঠিতে – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি: প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ভোট চুরি’র চাঞ্চল্যকর অভিযোগ তুলে যখন দেশজুড়ে রাজনৈতিক পারদ চড়ছে এবং বিরোধীদের বিরোধিতায় রাজপথ উত্তাল, ঠিক সেই মুহূর্তে নির্বাচন কমিশনের পাশে শক্ত হয়ে দাঁড়াল দেশের প্রবীণ আমলা মহল। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (SIR) এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতার পক্ষে সওয়াল করে একসাথে ১২৪ জন প্রাক্তন আইএএস (IAS) ও আইএফএস (IFS) আধিকারিক একটি যৌথ খোলা চিঠি প্রকাশ করেছেন। বর্তমান উত্তাল পরিস্থিতিতে এই চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক মোড় হিসেবে উঠে এসেছে।

চিঠিতে প্রাক্তন আধিকারিকরা কড়া সুরেই জানিয়েছেন যে, নির্বাচন কারচুপি বা ভোট চুরির মতো স্পর্শকাতর বিষয়ে ভিত্তিহীন অভিযোগ তোলা অনুচিত। যেকোনো অভিযোগ আনতে গেলে তার সপক্ষে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ থাকা অত্যন্ত আবশ্যক। শুধুমাত্র অনুমান বা রাজনৈতিক সন্দেহের বশে দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের দিকে আঙুল তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রবীণ আমলাদের সতর্কবার্তা—উপযুক্ত প্রমাণ ছাড়া বারংবার নির্বাচন কমিশনের সততা নিয়ে প্রশ্ন তুললে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার ওপর সাধারণ মানুষের যে দীর্ঘদিনের ভরসা ও আস্থা রয়েছে, তা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। রাজধানীর বুকে যখন রাজনৈতিক আন্দোলন ও ক্ষোভ তুঙ্গে, তখন একঝাঁক অভিজ্ঞ প্রশাসনিক প্রধানদের এই প্রকাশ্য সমর্থন যে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনকে বড়সড় স্বস্তি দিল, তা বলাই বাহুল্য।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *