ভ্রমণে যাওয়ার আগে এই কুসংস্কারগুলি মানেন? জানলে অবাক হবেন! – এবেলা

ভ্রমণে যাওয়ার আগে এই কুসংস্কারগুলি মানেন? জানলে অবাক হবেন! – এবেলা

এবেলা ডেস্কঃ

নিত্যদিনের ব্যস্ততা থেকে ছুটি পেয়ে বাক্সপ্যাঁটরা গুছিয়ে বেরিয়ে পড়তে কে না ভালোবাসেন! তবে বেড়ানোর রোমাঞ্চের পাশাপাশি কোনও অঘটনের আতঙ্কও কাজ করে অনেকের মনে। যাত্রা শুভ হওয়ার আশায় তাই অনেকেই বেশ কিছু অদ্ভুত নিয়ম বা কুসংস্কার মেনে চলেন। কেউ ব্যাগে রসুন ও লবঙ্গ রাখেন কুনজর এড়াতে, আবার বিমানে ওঠার সময় বিমানের গায়ে হাত রেখে প্রার্থনা করেন কেউ কেউ। অনেকে আবার বিপদ এড়াতে প্রথমে ডান পা এগিয়ে দেন কিংবা বাড়ি থেকে বের হওয়ার সময় গায়ে জলের ছিটে নেন, যা রক্ষাকবচ হিসেবে কাজ করে বলে বিশ্বাস করা হয়।

পাশাপাশি, সংখ্যাতত্ত্বের ওপর নির্ভর করেও অনেকে ১৩ বা ৪-এর মতো নির্দিষ্ট সংখ্যা এড়িয়ে চলেন। আবার কেউ কেউ বাড়ি ফাঁকা পড়ে থাকলে নেতিবাচক শক্তি দূর করার উদ্দেশ্যে ঝাঁটা নিচের দিকে মুখ করে রেখে যান কিংবা যাত্রা শুরুর আগে লাগেজের ওপর কিছুক্ষণ বসে থাকেন। এগুলির বৈজ্ঞানিক ভিত্তি না থাকলেও, পর্যটকদের একাংশের মধ্যে এই ধরনের আচার বা কুসংস্কার পালনের প্রবণতা বেশ পুরোনো। আপনিও কি ভ্রমণের আগে এগুলির মধ্যে কোনও একটি নিয়ম মেনে চলেন?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *