মধ্যবর্তী নির্বাচনে হারলে কী করবেন ট্রাম্প? সামনে এল তাঁর গোপন ‘প্ল্যান বি’! – এবেলা

মধ্যবর্তী নির্বাচনে হারলে কী করবেন ট্রাম্প? সামনে এল তাঁর গোপন ‘প্ল্যান বি’! – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকায় আজ অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যবর্তী বা মিডটার্ম নির্বাচন। কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকান নাকি ডেমোক্র্যাটদের হাতে যাবে, তা নির্ধারণ করবে এই ভোট। যদি এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দল হেরে যায়, তবে আগামী দু’বছর নীতিগত স্থবিরতার মুখে পড়তে পারেন তিনি। তবে এই পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে একটি কড়া ‘প্ল্যান বি’ ছকে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প সাফ জানিয়েছেন, কংগ্রেসে রিপাবলিকানরা হেরে গেলে তিনি ‘মিস্টার ভেটো’-র ভূমিকায় অবতীর্ণ হবেন। ডেমোক্র্যাটরা যেসব বিল পাস করে পাঠাবেন, তিনি তার প্রতিটিতে বারবার ভেটো প্রয়োগ করে তা আটকে দেবেন। তাঁর মতে, এভাবে লাগাতার ভেটো প্রয়োগের ফলে বিরোধী পক্ষ এক সময় আলোচনায় বসতে এবং সমঝোতায় পৌঁছতে বাধ্য হবে। অতীতেও এমন রাজনৈতিক সমঝোতার নজির রয়েছে বলে দাবি করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *