মনরেগার পর এবার কি নিশানায় RTI? মোদী সরকারকে তোপ খাড়গের – এবেলা
এবেলা ডেস্কঃ
অর্থনৈতিক সমীক্ষায় তথ্য জানার অধিকার (RTI) আইন পর্যালোচনার প্রস্তাব ঘিরে সরব হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর অভিযোগ, মনরেগার পর এবার RTI আইনকেও ধাপে ধাপে শেষ করতে চাইছে কেন্দ্র।
খাড়গের মূল অভিযোগসমূহ:
- আইন দুর্বল করার ছক: অর্থনৈতিক সমীক্ষায় গোপন রিপোর্ট ও আধিকারিকদের বদলি সংক্রান্ত তথ্য জনসমক্ষ থেকে আড়াল করার যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাকে ‘মিনিস্টেরিয়াল ভেটো’ বলে কটাক্ষ করেছেন খাড়গে।
- বিপুল বকেয়া মামলা: বর্তমানে প্রায় ২৬,০০০-এর বেশি RTI আবেদন ঝুলে রয়েছে। সিআইসি-তে (CIC) প্রধান তথ্য কমিশনারের পদ খালি রেখে তদন্তে বাধা দেওয়া হচ্ছে।
- সুরক্ষায় ঘাটতি: ২০১৪ সাল থেকে ১০০-র বেশি RTI কর্মীকে হত্যা করা হয়েছে। মোদী সরকার তথ্যের গোপনীয়তাকে ঢাল বানিয়ে দুর্নীতি ঢাকতে চাইছে।

