মমতাকে ঘিরেই কি এবার তদন্তের মোড়? RG Kar নিয়ে বিস্ফোরক ইঙ্গিত – এবেলা

এবেলা ডেস্কঃ
আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার দ্বিতীয় বর্ষপূর্তিতে বড় ঘোষণা করল রাজ্য। এই ঘটনার পৃথক তদন্ত করবে রাজ্যের স্বাস্থ্য দফতর এবং সেই রিপোর্ট দেওয়া হবে সিবিআইকে। সত্য সামনে আনতে প্রয়োজনে পূর্বতন সরকারের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জেরা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বর্তমান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। কার নির্দেশে তথ্য-প্রমাণ লোপাট হয়েছিল এবং সেদিন রাতে কারা উপস্থিত ছিলেন, তা খুঁজে বের করতে তদন্তকারী সংস্থাকে পূর্ণ সহায়তা করা হবে বলে জানিয়েছেন তিনি।
পাশাপাশি, অভিযুক্তদের সার্ভিস কোটায় ভর্তি এবং বিভিন্ন বিতর্কিত ঘটনার ফাইলও নতুন করে খোলা হয়েছে। থ্রেট কালচারের হোতা থেকে শুরু করে একাধিক নাম নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। স্বাস্থ্য ভবনে আয়োজিত স্মরণসভায় স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান, ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার সংকল্পবদ্ধ। সত্য উদঘাটনে প্রয়োজনে যে কোনো স্তরের ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পিছপা হবে না স্বাস্থ্য দফতর।
