মমতার চিঠির পরই বড় পদক্ষেপ: ভোটার তালিকায় কড়া নজরদারিতে রাজ্যে আসছেন দিল্লির বিশেষ পর্যবেক্ষকরা! – এবেলা
এবেলা ডেস্কঃ
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজে স্বচ্ছতা ফেরাতে পশ্চিমবঙ্গে আরও চারজন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন। এদের মধ্যে তিনজন দিল্লি ও একজন ত্রিপুরা থেকে আসছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে সাধারণ মানুষের হয়রানি ও প্রক্রিয়াগত ত্রুটি নিয়ে চিঠি দেওয়ার দিনই এই সিদ্ধান্ত নেওয়া হলো। এই পর্যবেক্ষকরা আইএএস পদমর্যাদার অফিসার এবং তারা সরাসরি সিইও দপ্তর থেকে পুরো প্রক্রিয়ার ওপর কড়া নজরদারি চালাবেন।
কমিশন সূত্রে খবর, যোগ্য ভোটারদের নাম বাদ পড়া রোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকানোই এই টিমের প্রধান লক্ষ্য। মূলত জেলা নির্বাচনী আধিকারিক ও ইআরও-দের কাজে গাফিলতি এবং তথ্যগত অসঙ্গতি ধরা পড়ায় এই নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হয়েছে। পাঁচজন বিশেষ পর্যবেক্ষকের পাশাপাশি ১২ জন জেলা পর্যবেক্ষক এবং ৫ জন ডিভিশনাল পর্যবেক্ষকও সক্রিয় থাকবেন। কোনো আধিকারিককে প্রশংসাপত্র দেওয়ার ক্ষেত্রেও এবার কড়া বিধিনিষেধ আরোপ করেছে কমিশন।

