শুভেন্দুর গাড়িতে হামলা, বিচারের দাবিতে কি কমিশনের দ্বারস্থ বিজেপি?

শুভেন্দুর গাড়িতে হামলা, বিচারের দাবিতে কি কমিশনের দ্বারস্থ বিজেপি?

হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের ১৬৯ নম্বর বুথ এলাকায় নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি নেতৃত্বের দাবি, প্রচার শেষে ফেরার সময় একদল দুষ্কৃতী পথ আটকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আক্রমণ চালায়। এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী জখম হয়েছেন এবং বিরোধী দলনেতার কনভয়ের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও গেরুয়া শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

এই ঘটনার পর নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। তারা দোষীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে গাফিলতির দায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং সংবেদনশীল এলাকায় কেন্দ্রীয় বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে। পাশাপাশি, রাজ্যে চলা নির্বাচনী হিংসার ঘটনা খতিয়ে দেখতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনেরও আর্জি জানিয়েছে দলটি। বিজেপির অভিযোগ, কলকাতা ও সংলগ্ন এলাকায় বারবার দলীয় কর্মীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে, যা নির্বাচনী প্রক্রিয়ার ওপর সাধারণ মানুষের আস্থা কমিয়ে দিচ্ছে। এখন এই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নেয় কি না, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *