মমতার দিল্লি সফর স্থগিত: নির্বাচন কমিশনের নতুন দিনক্ষণ – এবেলা
এবেলা ডেস্কঃ
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের সূচি বদলে যাওয়ায় বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধন ও এসআইআর ইস্যুতে আলোচনার জন্য কমিশন আগামী ২ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৪টেয় সময় দিয়েছে। বুধবার সিঙ্গুরের সভা থেকেই তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সাধারণ মানুষের অধিকার রক্ষায় প্রয়োজনে তিনি আদালতেও যাবেন।
মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, ভোটার তালিকা সংশোধনের নামে বৈধ ভোটারদের হয়রানি করা হচ্ছে। জ্যান্ত মানুষকে মৃত সাজানোর প্রতিবাদে তিনি একটি প্রতিনিধি দল নিয়ে দিল্লি যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কেন্দ্রীয় সরকার ও কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করে তিনি বলেন, ভয় দেখিয়ে তাঁকে দমানো যাবে না; এই লড়াই চলবেই।

