মসজিদ থেকে মাইক সরানো নিয়ে আইনি লড়াই! এবার বিস্ফোরক পদক্ষেপে রাজ্যকে চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের – এবেলা

মসজিদ থেকে মাইক সরানো নিয়ে আইনি লড়াই! এবার বিস্ফোরক পদক্ষেপে রাজ্যকে চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের – এবেলা

এবেলা ডেস্কঃ

কোনো লিখিত সরকারি আদেশ বা বিজ্ঞপ্তি ছাড়াই মসজিদ থেকে লাউডস্পিকার খুলে নেওয়ার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানান, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট ডেসিবেল মাত্রা মেনে আজান দেওয়ার অনুমতি রয়েছে। তা সত্ত্বেও কোনো নির্দেশিকা ছাড়া কেবল মৌখিক নির্দেশে পুলিশ দিয়ে মাইক সরানোর প্রক্রিয়াকে অসাংবিধানিক দাবি করে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। আবেদনকারী দানিশ ফারুকির পক্ষে আদালতের এই আইনি লড়াইয়ে সওয়াল করছেন আইনজীবী তথা সাংসদ কল্যাণ নিজেই।

অন্যদিকে, রাজ্য সরকার তাদের সপক্ষে যুক্তি দিয়ে জানিয়েছে যে কোনো নির্দিষ্ট ধর্মকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ২০২০ সালের শব্দদূষণ সংক্রান্ত আদালতের নির্দেশিকা মেনেই রাজ্যের ৩৪টি পুলিশ জেলায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে মসজিদ ও মন্দির—উভয় স্থান থেকেই লাউডস্পিকার সরানোর অভিযান চলছে। লিখিত সরকারি বিজ্ঞপ্তি ছাড়া শুরু হওয়া এই পুলিশি পদক্ষেপ কতটা বৈধ, তা নিয়ে এবার আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে নজর সবার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *