মহরমের ছুটি: কলকাতা মেট্রোর সময়সূচিতে বড় বদল, দেখে নিন আজকের তালিকা – এবেলা
June 26, 2026

এবেলা ডেস্কঃ
কলকাতা: মহরমের সরকারি ছুটির দিনটিতে কলকাতা মেট্রো পরিষেবা নিয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি করল কর্তৃপক্ষ। শুক্রবার যাত্রী সংখ্যা কম থাকার কথা মাথায় রেখে মেট্রোর সংখ্যায় কাটছাঁট করা হয়েছে। তবে প্রতিটি লাইনেই প্রথম এবং শেষ ট্রেনের সময় অপরিবর্তিত রাখা হয়েছে।
আজকের মেট্রো সূচি একনজরে:
- ব্লু লাইন (দক্ষিণেশ্বর – কবি সুভাষ): সাধারণত এই রুটে ২৬০টি ট্রেন চললেও, আজ মোট ২১৬টি মেট্রো চলবে।
- গ্রিন লাইন (হাওড়া ময়দান – সেক্টর ফাইভ): স্বাভাবিক দিনে ২২৮টি ট্রেন চললেও, এদিন আপ ও ডাউন মিলিয়ে মোট ১৮৬টি ট্রেন পাওয়া যাবে।
- ইয়েলো লাইন (নোয়াপাড়া – জয় হিন্দ বিমানবন্দর): আজ এই রুটে ১২০টির পরিবর্তে মাত্র ৯২টি ট্রেন চলবে। এছাড়া, ‘জয় হিন্দ বিমানবন্দর’ থেকে ‘শহিদ ক্ষুদিরাম’ পর্যন্ত ডিরেক্ট সার্ভিসের সংখ্যা ৭টি থেকে কমিয়ে ৪টি করা হয়েছে।
কোন লাইনে বদল নেই?
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শহরের বাকি দুটি রুট— পার্পল লাইন (জোকা – মাঝেরহাট) এবং অরেঞ্জ লাইনে (কবি সুভাষ – হেমন্ত মুখোপাধ্যায়) পরিষেবা অন্যান্য সাধারণ ছুটির দিনের মতোই সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।
যাত্রীদের সুবিধার্থে নিয়মিত মেট্রো পরিষেবার সময়সূচি অ্যাপ বা মেট্রো রেলের সরকারি ওয়েবসাইট থেকে চেক করে নেওয়ার অনুরোধ করা হয়েছে।
