‘মহাকালী’ ছবিতে অক্ষয় খান্নার ভয়ংকর অবতার, না দেখলে বিশ্বাসই করবেন না! – এবেলা

‘মহাকালী’ ছবিতে অক্ষয় খান্নার ভয়ংকর অবতার, না দেখলে বিশ্বাসই করবেন না! – এবেলা

এবেলা ডেস্কঃ

‘দৃশ্যম ২’ ও ‘ধুরন্ধর’-এর বিরাট সাফল্যের পর এবার তেলুগু সিনেমা জগতে পা রাখছেন বলিউড অভিনেতা অক্ষয় খান্না। পরিচালক প্রশান্ত ভার্মার বহুল প্রতীক্ষিত পৌরাণিক ছবি ‘মহাকালী’-তে গুরু শুক্রাচার্যের ভূমিকায় দেখা যাবে তাঁকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর চরিত্রটির রহস্যময় লুক প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে নেটপাড়ায়। মুখে লম্বা দাড়ি, মাথায় উঁচিয়ে বাঁধা জটা, কপালে তিলক ও গায়ে মেটে রঙের পোশাকে অক্ষয়ের এমন ভীতিকর ও অচেনা রূপ দেখে অনুরাগীদের রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে। আগামী ২৪ আগস্ট ছবিটির প্রথম ঝলক আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে চলেছে।

‘হনু-মান’-এর সাফল্যের পর গঠিত ‘প্রশান্ত বর্মা সিনেম্যাটিক ইউনিভার্স’ (PVCU)-এর নতুন নিবেদন হলো এই ‘মহাকালী’। পূজা কোল্লুরু পরিচালিত এবং আরকেডি স্টুডিওস প্রযোজিত এই ছবিতে ভারতীয় পৌরাণিক কাহিনীর সঙ্গে আধুনিক ভিজ্যুয়াল ইফেক্টসের অনন্য মেলবন্ধন দেখা যাবে। অক্ষয় খান্নার পাশাপাশি ছবিটিতে ভূমি শেঠি ও রোহিত সরাফ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। গুঞ্জন রয়েছে, ভূমি শেঠি নিজেই এখানে মহাকালীর ভূমিকায় পর্দায় হাজির হবেন। ভিএফএক্স এবং তারকাবহুল কাস্টিং নিয়ে নির্মিত এই বিশ্বমানের প্রজেক্টটি ঘিরে দর্শক ও সমালোচকদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *