মহাকাশে ভারতের নতুন চমক! ২০২৭ সালেই আসছে বিশেষ জি২০ স্যাটেলাইট

মহাকাশে ভারতের নতুন চমক! ২০২৭ সালেই আসছে বিশেষ জি২০ স্যাটেলাইট

মহাকাশ গবেষণায় ভারতের প্রভাব আরও জোরালো করতে ২০২৭ সালের মধ্যে ‘জি২০ স্যাটেলাইট’ উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। শনিবার এক অনুষ্ঠানে ইসরো প্রধান ভি নারায়ণন এই লক্ষ্যমাত্রার কথা জানিয়েছেন। জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ পর্যবেক্ষণ এবং আবহাওয়ার সঠিক পূর্বাভাসের লক্ষ্যে তৈরি করা এই অত্যাধুনিক উপগ্রহটি দুর্যোগ মোকাবিলা ও তথ্য বিনিময়ের ক্ষেত্রে জি২০ অন্তর্ভুক্ত দেশগুলোর জন্য কার্যকরী ভূমিকা পালন করবে।

পাশাপাশি ভারতের ভবিষ্যৎ মহাকাশ পরিকল্পনার অংশ হিসেবে ২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইসরো প্রধান জানান, বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণে ভারত ইতিমধ্যে ৩৪টি দেশের ৪৩৩টি উপগ্রহ সফলভাবে কক্ষপথে স্থাপন করেছে। মহাকাশ গবেষণার পাশাপাশি ভারতের ‘ব্লু ইকোনমি’ বা সমুদ্র অর্থনীতির শক্তি বৃদ্ধির লক্ষ্যে গভীর সমুদ্র অভিযানের জন্য বিশেষ টাইটানিয়াম যান তৈরির কাজও পুরোদমে এগিয়ে চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *