মহাকাশ গবেষণায় ইতিহাস: পৃথিবী থেকে এক আলোক-দিন দূরত্ব অতিক্রম করল নাসার ভয়েজার ১

মহাকাশ গবেষণায় ইতিহাস: পৃথিবী থেকে এক আলোক-দিন দূরত্ব অতিক্রম করল নাসার ভয়েজার ১

মহাকাশ গবেষণায় এক নতুন মাইলফলক স্পর্শ করল নাসার মহাকাশযান ভয়েজার ১। মানুষের তৈরি প্রথম যান হিসেবে এটি পৃথিবী থেকে এক আলোক-দিন বা প্রায় ১ হাজার ৬০০ কোটি মাইল দূরত্ব অতিক্রম করেছে। ১৯৭৭ সালে উৎক্ষেপণের পর থেকে এই বিশাল দূরত্ব পাড়ি দিতে যানটির সময় লেগেছে ৪৯ বছর, ২ মাস এবং ১১ দিন। বর্তমানে এটি আন্তঃনাক্ষত্রিক মহাকাশের মধ্য দিয়ে ঘণ্টায় প্রায় ৩৮ হাজার মাইল বেগে ছুটে চলেছে।

নাসার তথ্য অনুযায়ী, এক আলোক-দিন হলো সেই দূরত্ব যা আলো ২৪ ঘণ্টায় অতিক্রম করে। ২০১২ সালে সৌরজগতের সীমানা পেরিয়ে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করা ভয়েজার ১ বর্তমানে উরসা মাইনর নক্ষত্রমণ্ডলের ‘গ্লিজ ৪৪৫’ নামক একটি নক্ষত্রের দিকে এগিয়ে যাচ্ছে। বিজ্ঞানীদের ধারণা, প্রায় ৪০ হাজার বছর পর মহাকাশযানটি ওই নক্ষত্রের ১.৭ আলোকবর্ষ দূরত্বের মধ্যে পৌঁছাবে।

মূলত সৌরজগতের বাইরের গ্রহ পর্যবেক্ষণের জন্য পাঠানো ভয়েজার ১ এবং এর যমজ যান ভয়েজার ২ দীর্ঘ সময় ধরে তথ্য সংগ্রহ করে চলেছে। ভয়েজার ১ তার নির্ধারিত পথ ধরে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে নিয়মিত তথ্য পাঠাচ্ছে। অন্যদিকে, ভয়েজার ২ ২০৩৫ সালের নভেম্বরে এই এক আলোক-দিনের মাইলফলক স্পর্শ করবে বলে আশা করা হচ্ছে। প্রায় পাঁচ দশক ধরে চলা এই মিশন মহাকাশ গবেষণার ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *