মহারাষ্ট্রের ‘লড়কি বহিন যোজনা’ থেকে বাতিল ৯২ লক্ষ নাম! কী জানাল সিএজি? – এবেলা

মহারাষ্ট্রের ‘লড়কি বহিন যোজনা’ থেকে বাতিল ৯২ লক্ষ নাম! কী জানাল সিএজি? – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্র সরকারের জনপ্রিয় ‘মাঝি লড়কি বহিন যোজনা’ থেকে একধাক্কায় বাদ পড়ল প্রায় ৯২ লক্ষ উপভোক্তার নাম! ই-কেওয়াইসি সম্পন্ন না করা, আয়কর প্রদান, বয়সসীমা অতিক্রান্ত হওয়া এবং একই সঙ্গে অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার কারণেই এই বিপুল সংখ্যক আবেদন বাতিল করা হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সর্বাধিক ২৮ লক্ষ নাম বাদ গিয়েছে বিড় জেলা থেকে। এমনকি, প্রায় ১৪ হাজার পুরুষও জালিয়াতি করে এই প্রকল্পের সুবিধা নেওয়ার চেষ্টা করেছিলেন, যাঁদের নাম তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে। তবে প্রকৃত উপভোক্তাদের সুবিধার্থে প্রশাসন সম্পূর্ণ তালিকাটির পুনরায় যাচাইকরণের আশ্বাস দিয়েছে।

অন্যদিকে, এই নাম বাতিলের খবরের মাঝেই প্রকল্পের আর্থিক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ‘কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল’ বা সিএজি। নিয়ামক সংস্থাটির মতে, সামাজিক কল্যাণমূলক এই প্রকল্পের বিশাল ব্যয় রাজ্যের আর্থিক স্থিতিশীলতার ওপর মারাত্মক বোঝা বাড়াবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *