মহারাষ্ট্রে নতুন ধর্মান্তর আইনের কোপ! প্রথম গ্রেফতারিতেই রাজ্যজুড়ে তুমুল চাঞ্চল্য! – এবেলা

মহারাষ্ট্রে নতুন ধর্মান্তর আইনের কোপ! প্রথম গ্রেফতারিতেই রাজ্যজুড়ে তুমুল চাঞ্চল্য! – এবেলা

এবেলা ডেস্কঃ

মহারাষ্ট্রে সদ্য কার্যকর হওয়া বিতর্কিত ‘ফ্রিডম অব রিলিজিয়ন অ্যাক্ট, ২০২৬’ আইনের জেরে রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আইনটি বলবৎ হওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই পুণে পুলিশ জোড়া এফআইআর দায়ের করে বড়সড় পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে প্রথম মামলাটিতে এক বাইশ বছর বয়সী যুবককে গ্রেফতার করা হয়েছে, যিনি নিজের নাবালিকা সঙ্গিনীকে জোরপূর্বক ধর্মান্তরিত করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ। পুণের ওয়াকড় থানায় নথিভুক্ত এই মামলায় উত্তরপ্রদেশের ওই যুবকের বিরুদ্ধে পকসো আইনের পাশাপাশি নতুন আইনের কঠোর ধারাগুলোও প্রয়োগ করা হয়েছে।

ঠিক এর পরপরই, নির্দিষ্ট অনুমতি ছাড়া ধর্মীয় প্রচার ও প্ররোচনা দেওয়ার অভিযোগে যুক্তরাজ্যভিত্তিক এক প্রবাসী ভারতীয় বা ওসিআই কার্ডধারীর বিরুদ্ধে দ্বিতীয় মামলা দায়ের করেছে পুণে পুলিশ। প্রসঙ্গত, বলপ্রয়োগ বা প্রলোভন দেখিয়ে ধর্মান্তরকরণ সম্পূর্ণ নিষিদ্ধ করে এবং কঠোর শাস্তির বিধান রেখে তৈরি এই আইনটি নিয়ে শুরু থেকেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক চলছে। তবে নতুন এই আইন কার্যকর হতেই পুলিশের এমন ত্বরিত ও কঠোর পদক্ষেপ রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *