মহিলাদের অপমান ও বাংলাকে ভাগের চক্রান্তের বিস্ফোরক অভিযোগ মমতার
April 13, 2026

বাঁকুড়ার এক জনসভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, বিজেপি পশ্চিমবঙ্গকে তিন ভাগে ভাগ করে বিহার ও ওড়িশার সঙ্গে যুক্ত করার গভীর চক্রান্ত করছে। পাশাপাশি, তল্লাশির নামে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলাদের চূড়ান্ত অপমানের অভিযোগও তোলেন তিনি। তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীদের হাজার কোটি টাকার গোপন চুক্তির কথাও জানান মুখ্যমন্ত্রী।
