মহিলাদের ফ্রি বাস যাত্রায় বড় বদল! জানুন পিংক কার্ড পাওয়ার সহজ উপায়? – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু হওয়ার পর এবার থেকে যাত্রা আরও সুশৃঙ্খল করতে বাধ্যতামূলক করা হলো বিশেষ পিংক কার্ড। এতদিন পরিচয়পত্র দেখিয়ে এই পরিষেবা পাওয়া গেলেও, এখন থেকে কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদন করার সুযোগ রাখছে প্রশাসন, যার ফলে সাধারণ মানুষ সহজেই এই বিশেষ সুবিধা নিজেদের আয়ত্তে আনতে পারবেন।
নতুন এই নিয়ম অনুযায়ী, পিংক কার্ড পেতে যোগ্য আবেদনকারীরা পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্য ও নথি আপলোড করে আবেদন করতে পারবেন। এছাড়া প্রযুক্তিগত সমস্যায় যারা অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন না, তারা নিজ নিজ এলাকার বিডিও অফিস বা পৌরসভায় গিয়ে অফলাইন প্রক্রিয়ার মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন। এর জন্য মূলত পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য নথির প্রয়োজন হবে। প্রশাসন খতিয়ে দেখার পর কার্ড হাতে পেয়ে যাবেন উপভোক্তারা।
