মহিলাদের স্ত*ন*দুগ্ধ দিয়ে তৈরি কফি? লস অ্যাঞ্জেলেসের ক্যাফে ঘিরে চাঞ্চল্য – এবেলা

মহিলাদের স্ত*ন*দুগ্ধ দিয়ে তৈরি কফি? লস অ্যাঞ্জেলেসের ক্যাফে ঘিরে চাঞ্চল্য – এবেলা

এবেলা ডেস্কঃ

কফির স্বাদে নিত্যনতুন পরিবর্তনের কথা জানা থাকলেও, মানুষের স্তনদুগ্ধ দিয়ে কফি তৈরির সাম্প্রতিক এক দাবি নেটপাড়ায় তুমুল শোরগোল ফেলে দিয়েছে। লস অ্যাঞ্জেলেসের একটি কফির দোকানের বাইরের বোর্ডে ‘মানুষের দুধ পরিবেশন করা হচ্ছে’ লেখা দেখে এক ভিডিও নির্মাতার কৌতুহল জাগে। তিনি দোকানের ভেতরে গিয়ে কফি তৈরির দৃশ্য ক্যামেরাবন্দি করেন, যেখানে স্তন থেকে দুধ সংগ্রহের যন্ত্র এবং বোতল হাতে এক মহিলাকে দেখা যায়। ‘মমি মোচা’ নামের এই বিশেষ কফির কথা শুনে সান্তা মনিকার অন্য একটি দোকানেও এক ব্যক্তি হাজির হন। কফিটি চেখে দেখে তিনি জানান যে এর স্বাদ বেশ ভালো এবং মানুষের দুধ নাকি শরীরের অন্ত্রের জন্য উপকারী।

সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একাধিক ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে। তবে ভিডিওগুলোর এমন অদ্ভুত দাবি সাধারণ মানুষের মনোযোগ আকর্ষণ করলেও এর কোনো সঠিক সত্যতা এখনও নিশ্চিত করা যায়নি। পুরো ঘটনাটি সত্যিই লস অ্যাঞ্জেলেসের ক্যাফেগুলোর আসল চিত্র নাকি কেবলই সস্তা জনপ্রিয়তার জন্য তৈরি কোনো প্রচার, তা নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া বলা আসাম্ভব। কফিতে সত্যিই মানুষের বুকের দুধ ব্যবহার করা হচ্ছে কি না, তা নিয়ে সমাজমাধ্যমে ধোঁয়াশা ও কৌতুহল দুটোই সমানভাবে বজায় রয়েছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *