মাঝআকাশে প্রলয়ঙ্করী ঝাঁকুনি! ডোপ টেস্টের চাঞ্চল্যকর রিপোর্টে ফাঁস এয়ার ইন্ডিয়া পাইলটের মাদকযোগ? – এবেলা
August 10, 2026

এবেলা ডেস্কঃ
ফুকেত থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়ান মাঝআকাশে ভয়াবহ টার্বুলেন্সের কবলে পড়ে। এই আকস্মিক ঘটনায় বিমানটি প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়, যার জেরে চারজন কেবিন ক্রুসহ মোট ১৭ জন যাত্রী আহত হন। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ঘটনার পর নিয়মমাফিক দুই পাইলটের ডোপ টেস্ট করানো হলে, তাঁদের একজনের শরীরে মাদকের উপস্থিতি মিলেছে বলে সূত্রের দাবি। তবে বিমান সংস্থা জানিয়েছে, চূড়ান্ত রিপোর্ট এখনও হাতে আসেনি।
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ও ডিজিসিএ ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত দুই পাইলটকে উড়ান সংক্রান্ত দায়িত্ব থেকে সরিয়ে ডি-রোস্টার করা হয়েছে। বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা খতিয়ে দেখছে সমস্ত দিক। সরকারি রিপোর্ট আসার পরই পুরো বিষয়টি পরিষ্কার হবে।
