মাঝআকাশে বড় বিপর্যয়! ১৭৪ যাত্রীসহ ইজরায়েলগামী বিমান হাইজ্যাকের আতঙ্ক – এবেলা
September 30, 2026
এবেলা ডেস্কঃ
September 30, 20261:05 pm
দুবাই থেকে ইজরায়েলের তেল আভিভগামী একটি যাত্রিবাহী বিমানে মাঝআকাশে চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হঠাৎ করেই বিমানটি থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলে (ATC) জরুরি ‘হাইজ্যাক অ্যালার্ট’ পাঠানো হয়। এই খবর সামনে আসতেই ইজরায়েল জুড়ে তীব্র আতঙ্ক ও শোরগোল পড়ে গিয়েছে।
সূত্রের খবর, বিমানটিতে মোট ১৮০ জন যাত্রী রয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ১৫০ জনই ইজরায়েলের নাগরিক। মাঝআকাশে ওড়ার সময় ঠিক কী কারণে এই হাইজ্যাক সতর্কবার্তা পাঠানো হলো, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি কেন্দ্র করে ইজরায়েলের নিরাপত্তা ও প্রতিরক্ষা সংস্থাগুলি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
