মাঝরাতে বিদেশে অভিষেক! তার আগেই ক্যামাক স্ট্রিটের অফিস নিয়ে দমকলের ‘চাপ’ কেন? – এবেলা

এবেলা ডেস্কঃ
সুপ্রিম কোর্টের অনুমতি মেলার পর বৃহস্পতিবার মধ্যরাতে দিল্লি থেকে বিশেষ বিমানে চোখের চিকিৎসার উদ্দেশ্যে রওয়ানা হন তিনি। আইনি প্রক্রিয়া ও শীর্ষ আদালতের নির্দেশ মেনে তিনি তদন্তকারী সংস্থাকে তাঁর বিদেশ সফর, চিকিৎসা কেন্দ্র এবং আবাসন সংক্রান্ত সমস্ত তথ্য জমা দিয়েছেন, যা আদালতের আদেশে সম্পূর্ণ গোপন রাখা হবে। এর আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া সহ একাধিক জটিলতা তৈরি হলেও আদালতের হস্তক্ষেপে সেই সমস্ত বাধা দূর হয়। নির্দিষ্ট শর্ত অনুযায়ী তিন সপ্তাহ পর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে ডানকুনি এক্সপ্রেসওয়েতে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় চোখের সমস্যায় ভুগছেন তৃণমূলের এই তরুণ সাংসদ। সেই সময় থেকে প্রতি বছরই তাঁকে নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে বিদেশে যেতে হয়। অন্যদিকে, সাংসদের বিদেশযাত্রার পরই কলকাতায় তাঁর ক্যামাক স্ট্রিটের পার্টি অফিস নিয়ে নতুন করে আইনি তৎপরতা শুরু হয়েছে। ফলে এই বিদেশ সফরকে ঘিরে রাজনৈতিক ও আইনি মহলে শোরগোল পড়ে গিয়েছে।
