মাত্র ৫ টাকা পাঠাতেই সাফ অ্যাকাউন্ট! অভিনব কায়দায় লক্ষাধিক টাকা হাতিয়ে নিল সাইবার অপরাধীরা – এবেলা

মাত্র ৫ টাকা পাঠাতেই সাফ অ্যাকাউন্ট! অভিনব কায়দায় লক্ষাধিক টাকা হাতিয়ে নিল সাইবার অপরাধীরা – এবেলা

এবেলা ডেস্কঃ

অসুস্থ শাশুড়ির জন্য অনলাইনে রাইস টিউব কিনতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়লেন উত্তর কলকাতার এক গৃহবধূ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নার্সিংহোমের খোঁজ করার সময় এক প্রতারকের পাতা ফাঁদে পা দেন তিনি। নিজেকে নার্সিংহোমের কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তি ই-ওয়ালেটের মাধ্যমে মাত্র পাঁচ টাকা পাঠাতে বলে। মহিলা সেই নির্দেশ মতো টাকা পাঠানোর চেষ্টা করলেও অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটেনি।

কিছুক্ষণ পরেই ওই মহিলার দুটি ভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ১ লক্ষ ৯০ হাজার টাকা উধাও হয়ে যায়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, প্রতারকরা এমন এক নতুন কায়দা ব্যবহার করেছে যেখানে ই-ওয়ালেটের সঙ্গে যুক্ত না থাকা অ্যাকাউন্ট থেকেও টাকা তুলে নেওয়া হয়েছে। ঘটনার পরেই পরিবারের পক্ষ থেকে উত্তর কলকাতার কাশীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সাইবার অপরাধীরা ঠিক কীভাবে এই কারসাজি চালাল, তা খতিয়ে দেখতে মোবাইল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *