মাদ্রাসায় বেআইনি নিয়োগে বড় ধাক্কা, কর্মীদের যাবতীয় দাবি খারিজ সুপ্রিম কোর্টের – এবেলা

মাদ্রাসায় বেআইনি নিয়োগে বড় ধাক্কা, কর্মীদের যাবতীয় দাবি খারিজ সুপ্রিম কোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের অনুদানপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত মামলায় বড় রায় দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি অগাস্টিন জর্জ মসিহর ডিভিশন বেঞ্চ মামলাকারীদের সমস্ত আবেদন খারিজ করে দিয়েছে।

আদালতের রায়ের মূল বিষয়বস্তু:

  • নিয়োগে নিয়ন্ত্রণ: এখন থেকে মাদ্রাসা পরিচালন সমিতিগুলি নিজেদের ইচ্ছামতো কর্মী নিয়োগ করতে পারবে না। নিয়োগের জন্য রাজ্য সরকার এবং মাদ্রাসা পরিচালন পর্ষদের পূর্বানুমতি বাধ্যতামূলক।
  • নিয়মবহির্ভূত নিয়োগ: আদালত জানিয়েছে, পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন আইন, ২০০৮ কার্যকর হওয়ার পর যেসব নিয়োগ হয়েছিল, তা কোনো নিয়মনীতি মেনে করা হয়নি। সেই সময় মাদ্রাসাগুলোর বৈধ অনুমোদন বা সঠিক পরিচালন কমিটি ছিল না।
  • দাবি খারিজ: আবেদনকারীরা সরকারি অনুদানপ্রাপ্ত স্কিমের (গ্রান্ট-ইন-এইড) আওতায় বেতন পাওয়ার দাবি জানিয়েছিলেন। তবে শীর্ষ আদালত স্পষ্ট করে দেয় যে, নিয়োগ প্রক্রিয়ায় বিস্তর ত্রুটি থাকায় তাঁদের দাবির কোনো সারবত্তা নেই।
  • পূর্ববর্তী প্রেক্ষাপট: নিয়োগ ও অর্থপ্রদান সংক্রান্ত বিষয়ে ২০২৩ সালে গঠিত কমিটির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আবেদনকারীরা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। দীর্ঘ শুনানির পর আদালত আবেদনকারীদের মামলার আর্জি খারিজ করে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *