মানহানি মামলা থেকে মুক্তি পেলেন রাহুল গান্ধী, অমিত শাহকে নিয়ে মন্তব্যে বড় রায় আদালতের – এবেলা

মানহানি মামলা থেকে মুক্তি পেলেন রাহুল গান্ধী, অমিত শাহকে নিয়ে মন্তব্যে বড় রায় আদালতের – এবেলা

এবেলা ডেস্কঃ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে ২০১৮ সালে করা একটি মন্তব্যের জেরে দায়ের হওয়া মানহানি মামলায় বড়সড় স্বস্তি পেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার উত্তরপ্রদেশের সুলতানপুরের বিশেষ এমপি-এমএলএ আদালত এই মামলা থেকে কংগ্রেস সাংসদকে বেকসুর খালাস ঘোষণা করেছে। বিচারক শুভম বর্মা রায়দানকালে জানান যে, রাহুলের ওই মন্তব্য কোনোভাবেই মানহানিকর নয়। রায় ঘোষণার সময় রাহুল গান্ধী ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত ছিলেন।

২০১৮ সালে কর্নাটকের বিধানসভা নির্বাচনের প্রচاره তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহকে নিশানা করে রাহুল মন্তব্য করেছিলেন যে, মানুষ ভুলে যান বিজেপি সভাপতি একটি খুনের মামলায় অভিযুক্ত ব্যক্তি। এই বক্তব্যের পরেই স্থানীয় এক বিজেপি নেতার পক্ষ থেকে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় মানহানির মামলা দায়ের করা হয়। এদিকে, রায় শুনতে সুলতানপুর যাওয়ার পথে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে রাহুলের কনভয় দুর্ঘটনার কবলে পড়লেও তিনি অক্ষত ও নিরাপদ রয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *