মালদহ মেডিক্যালে মাধ্যমিক পরীক্ষার্থী ও দুই আত্মীয়কে মারধরের অভিযোগ

মালদহ মেডিক্যালে মাধ্যমিক পরীক্ষার্থী ও দুই আত্মীয়কে মারধরের অভিযোগ

মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে এক মাধ্যমিক পরীক্ষার্থী ও তার দুই মাসিকে মারধরের অভিযোগ উঠেছে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ইংলিশ বাজার শহরের গয়েশপুরের এক ব্যক্তি চার দিন ধরে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে দেখতে গিয়েছিলেন তাঁর নাতি সাজেদ আলি। পরিবারের দাবি, সাজেদের কাছে রোগীর সঙ্গে সাক্ষাতের বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও নিরাপত্তারক্ষীরা তাকে ভেতরে ঢুকতে বাধা দেয়।

নিরাপত্তারক্ষীদের বাধার কারণ জানতে চাইলে সাজেদকে একটি ঘরে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। তাকে বাঁচাতে গিয়ে তার দুই মাসি শাহাজাদি বিবি ও সালমা খাতুনও আক্রান্ত হন। ঘটনার পর অভিযুক্ত তিন নিরাপত্তারক্ষী গা ঢাকা দিয়েছে। এই বিষয়ে ইংলিশ বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সহকারী অধ্যক্ষ ডাক্তার গণেশ চন্দ্র গাইন জানিয়েছেন, বিষয়টি তাঁর নজরে এসেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ও কর্মীদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন রোগীর আত্মীয়রা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *