মাসে মাত্র ৫০০০ টাকার SIP খুলে কীভাবে হবেন কোটিপতি? জেনে নিন জমানোর নিখুঁত হিসেব!
আজকের দিনে দাঁড়িয়ে ভবিষ্যতের জন্য ১ কোটি টাকার একটি ফান্ড তৈরি করা অনেকের কাছেই স্বপ্নের মতো মনে হতে পারে। তবে সঠিক আর্থিক পরিকল্পনা ও মিউচুয়াল ফান্ডে নিয়মিত সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি (SIP)-র মাধ্যমে এই স্বপ্ন সহজেই পূরণ করা সম্ভব। দীর্ঘমেয়াদে অর্থাৎ ২০ থেকে ৩০ বছরের নিরিখে এসআইপি থেকে সাধারণত ১০, ১২ কিংবা ১৫ শতাংশ পর্যন্ত সম্ভাব্য রিটার্ন পাওয়া যেতে পারে। মাত্র ৫ হাজার টাকার মাসিক বিনিয়োগেই তৈরি হতে পারে এই মোটা অঙ্কের তহবিল।
বিনিয়োগের মেয়াদ ও সুদের হারের ওপর ভিত্তি করে কোটিপতি হওয়ার সময়সীমা নির্ভর করে। যদি বার্ষিক ১৫ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়, তবে মাত্র ২৩ বছরে ১ কোটি ৩ লক্ষ টাকা পাওয়া সম্ভব, যেখানে মোট জমা হবে ১৩.৮০ লক্ষ টাকা। অন্যদিকে, ১২ শতাংশ রিটার্নে ২৭ বছরে ১৬.২০ লক্ষ টাকা বিনিয়োগ করে ১ কোটি ৮ লক্ষ টাকা এবং ১০ শতাংশ রিটার্নে ৩০ বছরে ১৮ লক্ষ টাকা জমা করে ১ কোটি ৩ লক্ষ টাকার ফান্ড গঠন করা সম্ভব।
