মাাসের শুরুতেই স্বস্তি, কলকাতায় ২০০ টাকার বেশি কমল বাণিজ্যিক গ্যাসের দাম! নতুন রেট কত হল? জানুন – এবেলা
August 1, 2026

এবেলা ডেস্কঃ
কলকাতা: অগাস্ট মাসের প্রথম দিনেই সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীদের জন্য এল বড় স্বস্তি। শনিবার সকালে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি (LPG) সিলিন্ডারের দাম এক ধাক্কায় অনেকটাই কমাল দেশের তেল বিপণন সংস্থাগুলি। এর ফলে বিশেষ করে উপকৃত হবেন ছোট হোটেল ও রেস্তোরাঁ মালিকরা।
কোথায় কত কমল দাম?
- কলকাতা: বাণিজ্যিক সিলিন্ডার পিছু দাম কমেছে ২০৯ টাকা। ফলে কলকাতায় এর নতুন দাম হয়েছে ২,৮৭২.৫০ টাকা।
- দিল্লি: দাম কমেছে ২০২ টাকা। নতুন দর দাঁড়িয়েছে ২,৭২৮ টাকা।
১ অগাস্ট থেকেই এই নতুন দর কার্যকর হচ্ছে। উল্লেখ্য, এর আগে জুলাই মাসেও বাণিজ্যিক গ্যাসের দাম ১৮৩ টাকার বেশি কমানো হয়েছিল।
ঘরোয়া গ্যাসের ক্ষেত্রে কী পরিস্থিতি? বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও ১৪.২ কেজির ঘরোয়া রান্নার গ্যাসের দামে কোনও বদল হয়নি। দিল্লির মতো কলকাতায়ও ১৪ কেজির সিলিন্ডারের দাম আগের মতোই ৯৬৮ টাকা রয়েছে।
