লেটেস্ট নিউজ

মা হওয়ার ১২ ঘণ্টাতেই উচ্চমাধ্যমিক! হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিয়ে নজির গড়লেন শবনম

অদম্য ইচ্ছাশক্তির নজির গড়লেন মুর্শিদাবাদের সাগরদিঘির ছাত্রী শবনম ইয়াসমিন। বুধবার রাতে পুত্রসন্তানের জন্ম দেওয়ার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই হাসপাতালের বেডে বসে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসলেন তিনি। সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে বিশেষ ব্যবস্থায় তাঁর পরীক্ষা নেওয়ার আয়োজন করা হয়। সন্তান জন্মের শারীরিক দুর্বলতা কাটিয়ে শবনমের এই সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শবনমের পড়াশোনার প্রতি এই আগ্রহ দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন বিধায়ক বাইরন বিশ্বাস। তাঁর উদ্যোগে শিক্ষা দপ্তর ও প্রশাসনের সহযোগিতায় হাসপাতালে কড়া নজরদারিতে পরীক্ষার ব্যবস্থা করা হয়। নবজাতকের কান্নার আওয়াজ কানে এলেও অবিচল থেকে সম্পূর্ণ পরীক্ষা দেন শবনম। পরীক্ষা শেষে সুস্থ মা ও সন্তানকে দেখে খুশি তাঁর পরিবার ও স্কুল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *