মুকুল রায়ের মৃতদেহ হাইজ্যাক করেছিলেন অভিষেক! বিস্ফোরক অভিযোগ শুভ্রাংশুর – এবেলা

মুকুল রায়ের মৃতদেহ হাইজ্যাক করেছিলেন অভিষেক! বিস্ফোরক অভিযোগ শুভ্রাংশুর – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রয়াত মুকুল রায়ের শেষকৃত্য ও প্রয়াণ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। প্রয়াত নেতার পুত্র শুভ্রাংশু রায় সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করে বলেছেন, তাঁর বাবার মৃতদেহ আক্ষরিক অর্থেই হাইজ্যাক করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভ্রাংশুর অভিযোগ, অভিষেকের নির্দেশে হাসপাতালের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হয় এবং পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে সাধারণ মানুষ ও শুভানুধ্যায়ীদের অনেকেই শেষ শ্রদ্ধা জানাতে বাধা পান। পুরো ঘটনায় পরিবার চরম অসহায়তার শিকার হয়।

শুধু অভিষেক নন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন শুভ্রাংশু। তাঁর দাবি, অতীতে বিভিন্নভাবে মানসিক ও শারীরিক চাপ সৃষ্টি করে তাঁর বাবাকে তৃণমূলে ফেরানো হয়েছিল। অথচ মুকুল রায়ের প্রয়াণের পর মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের পক্ষ থেকে কোনো খোঁজ নেওয়া হয়নি, যা অত্যন্ত বেদনাদায়ক। তবে সমস্ত আক্ষেপ সত্ত্বেও বাবার মৃত্যু নিয়ে অহেতুক কোনো রাজনৈতিক বিতর্ক বাড়াতে চান না বলে স্পষ্ট করে দিয়েছেন শুভ্রাংশু রায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *