মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার পরেই কি যাদবপুরে দেওয়াললিখন মোছার হিড়িক! – এবেলা

এবেলা ডেস্কঃ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দেওয়ালে থাকা বিতর্কিত স্লোগান ও লেখাগুলো একে একে মুছে ফেলছেন কর্তৃপক্ষ। সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে দেশবিরোধী ও আপত্তিকর স্লোগান থাকার অভিযোগ তুলে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর সেই বার্তার পরেই শনিবার থেকে শুরু হয় চুনকাম করে দেওয়াল সাফ করার কাজ। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশের জেরে নয়, বরং ক্যাম্পাসের পরিচ্ছন্নতা বজায় রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে এবং এটি একটি নিয়মিত রুটিন কাজের অংশ মাত্র।
কর্তৃপক্ষের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা জানিয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআই। তাদের মতে, যাদবপুর বিশ্ববিদ্যালয় বরাবরই সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী ঐতিহ্য বহন করে আসছে এবং সেই আদর্শের দেওয়াললিখনগুলো মুছে ফেলার অর্থ প্রতিষ্ঠানের ঐতিহ্যকে ধ্বংস করা। ছাত্র সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, চুনকাম করে বা দেওয়াল ঢেকে দিয়ে এই আন্দোলন থামানো যাবে না এবং ক্যাম্পাসে আবারও একই ধরনের স্লোগান লেখা হবে।
