মুখ্য নির্বাচন কমিশনারের ওপর বিস্ফোরক চন্দ্রিমা: বৈঠকে চরম উত্তেজনা! – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউটাউনে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের বৈঠকে তুলকালাম। মমতা-অভিষেকের পর এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দুর্ব্যবহার ও চিৎকার করার অভিযোগ তুললেন চন্দ্রিমা ভট্টাচার্য। “একজন মহিলাকে বলছেন ডোন্ট শাউট!”—বৈঠক শেষে এই ভাষাতেই ক্ষোভ উগরে দিলেন তিনি। ঘটনার জেরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য।

