মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি! মুম্বইয়ে জমায়েত করতেই CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেদের বিরুদ্ধে FIR – এবেলা

মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি! মুম্বইয়ে জমায়েত করতেই CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেদের বিরুদ্ধে FIR – এবেলা

এবেলা ডেস্কঃ

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইয়ের শিবাজি পার্কে জমায়েত করেছিলেন সিটিিজেন ফর জাস্টিস অ্যান্ড পিস (CJP)-এর সমর্থকেরা। কিন্তু পুলিশের কোনো রকম অনুমতি ছাড়াই এই জমায়েত করার অভিযোগে এবার আইনি বিপাকে পড়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সহ প্রায় ৫০০ জন সমর্থক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুমতি ছাড়া জনসমাগম ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে তাদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। এই ঘটনার জেরে বর্তমানে মুম্বইয়ের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *