মুর্শিদাবাদ সীমান্তে ফের বড়সড় ধরপাকড়! একসঙ্গে ৭ বাংলাদেশি গ্রেফতার – এবেলা

মুর্শিদাবাদ সীমান্তে ফের বড়সড় ধরপাকড়! একসঙ্গে ৭ বাংলাদেশি গ্রেফতার – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে কঠোর নজরদারির মাঝেই ফের বড় সাফল্য পেল পুলিশ। মুর্শিদাবাদের লালগোলা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়েছে সাত বাংলাদেশি নাগরিককে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা প্রত্যেকেই নিজেদের বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে স্বীকার করেছে। দীর্ঘ দিন ধরে তারা ভারতের চেন্নাইয়ে নির্মাণ শ্রমিকের কাজ করছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গোপন খবরের ভিত্তিতে বয়রা-মিরপুরের মাঠে অভিযান চালিয়ে এই অনুপ্রবেশকারীদের পাকড়াও করে লালগোলা থানার পুলিশ। বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ভারতে বসবাস ও যাতায়াতের ঘটনায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের পরিচয় এবং সমস্ত নথিপত্র খতিয়ে দেখার কাজ চলছে। এই ঘটনার নেপথ্যে কোনো মানব পাচারকারী চক্র বা চোরাচালান সিন্ডিকেট সক্রিয় রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের হোল্ডিং সেন্টারে পাঠানো হতে পারে। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা ও নজরদারি বহুগুণ বাড়িয়ে দিয়েছে মুর্শিদাবাদ পুলিশ। এর আগে গত সপ্তাহেও লালগোলা এলাকার পদ্মা নদী তীরবর্তী পণ্ডিতপুর আমবাগান থেকে আরও পাঁচ জন অবৈধ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছিল পুলিশ। লাগাতার এই অভিযানে সীমান্তবর্তী এলাকায় অবৈধ যাতায়াত অনেকটাই কমেছে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *