মৃত্যুদণ্ডের মুখেও অবিশ্বাস্য রক্ষা! সৌদিতে প্রাণে বাঁচলেন শ্রীলঙ্কার হিন্দু যুবক – এবেলা

এবেলা ডেস্কঃ
ফেসবুকে ইসলাম ও নবী মহম্মদকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সৌদি আরবে মৃত্যুদণ্ডের মুখে পড়েছিলেন শ্রীলঙ্কার ২৪ বছরের হিন্দু পরিযায়ী শ্রমিক আনোজান শিবরাসা। গত জুন মাসে সোশাল মিডিয়ায় একটি বিতর্কিত ভিডিও ঘিরে তৈরি হওয়া উত্তপ্ত তর্কের জেরে তাঁর বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল। শ্রীলঙ্কার কয়েকজন ব্যক্তি সৌদি আরবে তাঁর নিয়োগকর্তাকে মেল করে বিষয়টি জানানোর পর তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে আল আহসা ফৌজদারী আদালত তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড ও ৮০ লক্ষ ডলার জরিমানা করলেও পরবর্তীতে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়।
এই পরিস্থিতি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসে শ্রীলঙ্কা সরকার। কলম্বোর তরফে ধারাবাহিক কূটনৈতিক ও জোরালো আইনি পদক্ষেপ করা হয়। অবশেষে শ্রীলঙ্কা সরকারের এই কূটনৈতিক সফলতার জেরে মধ্যপ্রাচ্যের সুপ্রিম কোর্ট আনোজান শিবরাসার মৃত্যুদণ্ডের নির্দেশ খারিজ করে দিয়েছে। সোশাল মিডিয়ার একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া এই আইনি জটিলতা ও আন্তর্জাতিক কূটনীতির নাটকীয় মোড় শেষপর্যন্ত স্বস্তি এনে দিয়েছে সংশ্লিষ্ট মহলে।
