মে মাসের শেষে কেতুর নক্ষত্র পরিবর্তন, ৬৫ দিন ভাগ্যের চাকা ঘুরবে ৩ রাশির! – এবেলা

এবেলা ডেস্কঃ
জ্যোতিষশাস্ত্রে ছায়াগ্রহ হিসেবে পরিচিত কেতু মে মাসের শেষেই এক বড়সড় নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। আগামী ৩০ মে গভীর রাতে কেতু তার বর্তমান অবস্থান বদলে মঘা নক্ষত্রের তৃতীয় চরণে প্রবেশ করবে। জ্যোতিষবিদদের মতে, এই মহাজাগতিক পরিবর্তনের প্রভাব দীর্ঘস্থায়ী হবে এবং আগামী ২ অগাস্ট পর্যন্ত, অর্থাৎ প্রায় ৬৫ দিন এই বিশেষ অবস্থান বজায় থাকবে। এই সময়কালের মধ্যে বিশেষ তিনটি রাশির জাতকদের জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এবং অভূতপূর্ব সাফল্যের সম্ভাবনা তৈরি হচ্ছে।
জ্যোতিষশাস্ত্রে কেতুকে অত্যন্ত রহস্যময় এবং প্রভাবশালী গ্রহ বলে মনে করা হয়। যদিও এর নিজস্ব কোনো দৃশ্যমান অস্তিত্ব নেই, তবুও মানুষের জীবনে এর প্রভাব অত্যন্ত গভীর। দৃক পঞ্চাঙ্গের তথ্য অনুযায়ী, ৩০ মে রাত ২টো ২৮ মিনিটে কেতুর এই গোচর সম্পন্ন হবে। এই পরিবর্তনের ফলে বিশেষ করে কর্মজীবন, অর্থভাগ্য এবং বিদেশ সংক্রান্ত বিষয়ে কয়েকটি রাশির জাতকেরা বিপুল লাভবান হতে পারেন।
তিন রাশির জীবনে সাফল্যের নতুন দিগন্ত
কেতুর এই নক্ষত্র পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি উপকৃত হতে চলেছেন মেষ, সিংহ এবং ধনু রাশির জাতকেরা। মেষ রাশির জাতকদের জন্য এই সময়টি কর্মক্ষেত্রে নতুন সুযোগ নিয়ে আসবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার পাশাপাশি কর্মস্থল পরিবর্তনের চেষ্টায় বড় সাফল্য মিলতে পারে। এমনকি বিদেশযাত্রার ক্ষেত্রেও জোরালো যোগ তৈরি হচ্ছে।
অন্যদিতে, সিংহ রাশির জাতকদের জন্য এই ৬৫ দিন সম্মান, পদোন্নতি এবং আর্থিক উন্নতির পথ প্রশস্ত করবে। একাধিক উৎস থেকে আয় বৃদ্ধির পাশাপাশি পৈতৃক সম্পত্তি থেকেও লাভের ইঙ্গিত রয়েছে। ধনু রাশির জাতকদের ক্ষেত্রে আচমকা অর্থপ্রাপ্তি এবং ব্যবসায়িক ক্ষেত্রে বড় কোনো চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। বিশেষ করে বহুজাতিক সংস্থায় কর্মরত ব্যক্তিরা এই সময়ে কর্মজীবনে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে পারবেন।
৬৫ দিনের প্রভাব ও সম্ভাব্য ফলাফল
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, কেতুর এই মঘা নক্ষত্রে অবস্থানের কারণে সংশ্লিষ্ট রাশিগুলোর জাতকদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং চিন্তাভাবনায় ইতিবাচক পরিবর্তন আসবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে এবং দীর্ঘদিনের নির্ধারিত লক্ষ্য পূরণ সহজ হবে। তবে সামগ্রিক এই শুভ ফল জাতকদের ব্যক্তিগত কোষ্ঠী এবং অন্যান্য গ্রহের অবস্থানের ওপর অনেকটাই নির্ভরশীল বলে মনে করছেন জ্যোতিষবিদদের একাংশ।
