মোদির মন্তব্যের পরেই সোশাল মিডিয়ায় তোলপাড়! রাতারাতি লক্ষাধিক ফলোয়ার পেয়ে উধাও রহস্যময় অ্যাকাউন্ট – এবেলা

মোদির মন্তব্যের পরেই সোশাল মিডিয়ায় তোলপাড়! রাতারাতি লক্ষাধিক ফলোয়ার পেয়ে উধাও রহস্যময় অ্যাকাউন্ট – এবেলা

এবেলা ডেস্কঃ

স্বাধীনতা দিবসের বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘দিমাগি নকশাল’ মন্তব্যের পর তোলপাড় সোশাল মিডিয়া। প্রধানমন্ত্রী সমাজকে বিভ্রান্ত করা ও হিংসা ছড়ানো মাওবাদী মানসিকতার মানুষকে চিহ্নিত করার বার্তা দিয়েছিলেন। তাঁর এই বক্তব্যের রেশ ধরেই ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ ঘটে ‘দিমাগি নকশাল পার্টি’ নামের একটি রহস্যময় অ্যাকাউন্টের। অ্যাকাউন্টটি চালু হতেই দ্রুত ভাইরাল হয়ে যায় এবং দেখতে দেখতে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এর অনুগামী সংখ্যা প্রায় ১ লক্ষ ৮৩ হাজারে পৌঁছে যায়।

তবে এই ব্যাপক জনপ্রিয়তার মাঝেই হঠাৎ করে ইনস্টাগ্রাম থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছে অ্যাকাউন্টটি। ধারণা করা হচ্ছে, প্ল্যাটফর্ম থেকে এটি মুছে ফেলা হয়েছে। একই নামে এক্স হ্যান্ডেলেও একটি অ্যাকাউন্ট খোলা হলেও সেখানে অনুগামী সংখ্যা অত্যন্ত কম। এই দুটি অ্যাকাউন্টের নেপথ্যে কে বা কারা রয়েছে কিংবা একই ব্যক্তি এটি পরিচালনা করছেন কি না, তা এখনও অস্পষ্ট। রাজনৈতিক তরজা ও ভার্চুয়াল দুনিয়ার এই ঘটনাটি বর্তমানে নেটপাড়ায় জোর চর্চার বিষয় হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *