মোদীর এক মন্তব্যেই তোলপাড় নেটপাড়া! রাতারাতি ট্রেন্ডিং ‘দিমাগি নকশাল পার্টি’ – এবেলা

মোদীর এক মন্তব্যেই তোলপাড় নেটপাড়া! রাতারাতি ট্রেন্ডিং ‘দিমাগি নকশাল পার্টি’ – এবেলা

এবেলা ডেস্কঃ

স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের একটি শব্দবন্ধকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বক্তব্যে তিনি আদর্শের নামে অশান্তি ছড়ানো ‘দিমাগি নকশাল’দের চিহ্নিত করে বিচ্ছিন্ন করার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হতেই ইনস্টাগ্রাম, এক্স এবং ফেসবুকে ‘দিমাগি নকশাল পার্টি’ নামে একাধিক নতুন পেজ চালু হয়। ‘ককরোচ জনতা পার্টি’-র মতোই এই বিতর্কিত শব্দবন্ধটিকে হাতিয়ার করে তৈরি হওয়া পেজগুলিতে মুহূর্তের মধ্যে হু হু করে লক্ষাধিক ফলোয়ার বাড়তে শুরু করেছে, যা নিয়ে বর্তমানে সরগরম পুরো নেটপাড়া।

প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে নেটিজেনদের একাংশ রাজনৈতিক ব্যঙ্গবিদ্রূপ ও ঠাট্টার বিষয়ে পরিণত করলেও অন্য অংশ এটিকে প্রতিবাদের উৎস হিসেবে দেখছেন। রেডিটের মতো মাধ্যমে ‘ভাবুন, গবেষণা করুন, প্রতিরোধ করুন’ বার্তার এই পেজটিকে একটি রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে বর্ণনা করা হলেও এর প্রকৃত নির্মাতাদের পরিচয় এখনো অস্পষ্টই থেকে গিয়েছে। কোনো স্বীকৃত রাজনৈতিক দল না হওয়া সত্ত্বেও লালকেল্লার ভাষণ থেকে জন্ম নেওয়া এই একটি শব্দ এখন সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষের যোগাযোগের নতুন মাধ্যম হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *